রাজগঞ্জের ফাটাপুকুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত টাটা এসির চালক


রাজগঞ্জ:
রাজগঞ্জের ফাটাপুকুরে ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে। ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা পরপর চারটি গাড়িকে ধাক্কা মারে একটি নিয়ন্ত্রণহীন কন্টেইনার। দুর্ঘটনায় গুরুতর আহত হন একটি টাটা এসি গাড়ির চালক।





পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় আটটা নাগাদ ফাটাপুকুর ট্রাফিক সিগনালে একটি বোলেরো গাড়ি দাঁড়িয়ে ছিল। তার পিছনে ছিল একটি তেলের ট্যাংকার এবং একটি টাটা এসি গাড়ি। সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কন্টেইনার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে ধাক্কা মারে।
ধাক্কার জেরে টাটা এসি গাড়িটি ভয়াবহভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির ভিতরে আটকে পড়েন চালক। পরপর চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও টাটা এসি গাড়ির চালকই সবচেয়ে বেশি আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজগঞ্জ থানার আইসি সহ ট্রাফিক পুলিশ।




 স্থানীয়দের সহযোগিতায় আহত চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, কন্টেইনারের চালক ঘুমের ঘোরে থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন