তিস্তার চরে গরু আনতে গিয়ে গৃহবধূ নির্যাতনের অভিযোগ, পলাতক অভিযুক্ত — চাঞ্চল্য জলপাইগুড়িতে




জলপাইগুড়ি: জলপাইগুড়িতে গরু আনতে গিয়ে এক গৃহবধূ নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার বোয়ালমারি এলাকায়, পার্শ্ববর্তী তিস্তা নদীর চরে।





অভিযোগ অনুযায়ী, বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ ওই গৃহবধূ গরু আনতে চরে যান। ফেরার পথে ভুট্টা ক্ষেত থেকে আচমকা বেরিয়ে এসে এক যুবক তাঁর মুখ চেপে ধরে জোর করে কাশবনের দিকে নিয়ে যায় এবং নির্যাতন চালায় বলে অভিযোগ। পরে তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় বলে দাবি নির্যাতিতার।




ঘটনার পরই জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযোগ সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা।






পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পলাতক থাকায় তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন