আশা কর্মীদের ন্যায্য দাবিতে সরকারের উদাসীনতার প্রতিবাদে রায়গঞ্জে নাগরিক সমাবেশ


রায়গঞ্জ:আশা কর্মীদের ন্যায্য দাবি উপেক্ষা, গণতান্ত্রিক আন্দোলন দমন এবং পুলিশি জুলুম-নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রায়গঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হলো। এদিন দুপুর ৩টা নাগাদ শহরের গীতাঞ্জলি সিনেমা হল সংলগ্ন এলাকায় বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এই সমাবেশের আয়োজন করা হয়।




দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই সভায় বক্তারা একের পর এক বক্তব্যে আশা কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা, সরকারের চরম উদাসীনতা এবং আন্দোলনরত কর্মীদের উপর পুলিশি দমননীতির তীব্র নিন্দা জানান। তাঁদের বক্তব্যে উঠে আসে—আশা কর্মীরা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হয়েও আজও ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত।
এদিনের নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা মিনতি সরকার, সভানেত্রী মাধবীলতা পাল, শহরের বিশিষ্ট নাগরিক ও শিক্ষক অমল মিত্র, শিক্ষক ভাস্কর ভট্টাচার্য, দুলাল রাজবংশী, হাই মাদ্রাসার শিক্ষক শাহিদুর রহমান, নাগরিক প্রতিরোধ মঞ্চের রাজ্য সদস্য নন্দ পাত্র-সহ আরও অনেকে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট নাগরিক ও শিক্ষক অমল মিত্র বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমন করে কোনও সমস্যার সমাধান হয় না। আশা কর্মীদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার পাশাপাশি পুলিশি জুলুম বন্ধ করার দাবিও তোলেন তিনি।
এই প্রসঙ্গে অমল মিত্র আরও কী জানালেন, তা বিস্তারিত শুনে নেবেন আমাদের পরবর্তী অংশে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন