রাজগঞ্জের হাতিমোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩, গুরুতর আহত ১


রাজগঞ্জ: রাজগঞ্জের হাতিমোড় এলাকায় ভয়ংকর পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় এক বাইকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। আরও একজন বাইকার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।



দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনেরই বাড়ি মোগরাডাঙ্গী এলাকায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন