কোচবিহার: মাল বোঝাই ভারী ট্রাকের ভার সইতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতুর একাংশ। সেতুর মাঝের অংশ বসে যাওয়ায় তার উপরেই আটকে পড়ল ট্রাকটি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মাথাভাঙা-২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে, সেতুর উপর দিয়ে একটি মাল বোঝাই ভারী ট্রাক যাওয়ার সময় আচমকাই সেতুর মাঝের অংশ ভেঙে নিচের দিকে বসে যায়। এর ফলে সেতুর উপর আটকে পড়ে ট্রাকটি। বিপাকে পড়েন সাধারণ মানুষ। ব্যাহত হয় ওই সেতু দিয়ে যান চলাচল। ঘটনার জেরে এলাকায় যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়।