বোদাগঞ্জে বুনো হাতির মৃত্যু, তদন্তে বনদপ্তর

বোদাগঞ্জ: জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ সংলগ্ন নোধাবাড়ি এলাকায় একটি বুনো হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এলাকায় হাতিটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতিটির কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে বনদপ্তর। হাতিটির দেহ পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বনদপ্তরের তদন্তের পরই হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।