জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সামনে বিষধর গোখরো সাপের ছানা ঘোরাঘুরি করতে দেখে চাঞ্চল্য ছড়ায়। আচমকা সাপের দেখা মেলায় আতঙ্কিত হয়ে পড়েন সেখানে থাকা সাধারণ মানুষ ও কর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবেশকর্মীরা। তাঁরা সতর্কতার সঙ্গে সাপের ছানাটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। সাপ উদ্ধার হওয়ার পর স্বস্তি ফেরে সার্কিট বেঞ্চ চত্বর ও সংলগ্ন এলাকায়।