নিউ আলিপুরদুয়ারে ৯৫ বোতল, নিউ কোচবিহারে উদ্ধার ২১৭ বোতল মদ
উত্তর বাংলা ডিজিটাল ডেস্ক: রেলে করে বেআইনিভাবে মদ পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ার জংশন জিআরপি ও আরপিএফের যৌথ দল। বুধবার, ১৬ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে নিউ আলিপুরদুয়ার রেলস্টেশনে অভিযান চালানো হয়। সেখানেই ডাউন অমৃতসর এক্সপ্রেসে করে গোপনে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠা ৯৫ বোতল মদ উদ্ধার করা হয়। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, একই দিনে নিউ কোচবিহার রেলস্টেশনেও অভিযান চালিয়ে ২১৭ বোতল মদ উদ্ধার করে নিউ কোচবিহার জিআরপি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুটি ঘটনাতেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
রেলে মদ পাচার রুখতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলে রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে।