মেটলি: জুট মিলে বহিরাগত দুষ্কৃতীদের হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মেটলি ব্লকে। শনিবার মাথাচুলকা গ্রাম পঞ্চায়েতের নেওরা মাঝিয়ালী এলাকায় উত্তরবঙ্গ জুট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডে এই হামলার ঘটনা ঘটে। হামলায় এক কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
মিল কর্তৃপক্ষের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই একদল বহিরাগত তাঁদের হুমকি দিয়ে আসছিল। পাশাপাশি মিলের স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। শনিবার মিলের কর্ণধার ও ম্যানেজার অনুপস্থিত থাকার সুযোগে একদল
হামলায় এক কর্মী গুরুতর আহত হন। আরও কয়েকজন কর্মী সামান্য চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। আহত কর্মীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
কর্ণধার আরো জানান ঘটনার খবর দেওয়া হয়েছিল পুলিশকে।ঘটনার খবর পেয়ে মেটলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
পুলিশকে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে লিখিতভাবে অভিযোগ জানালে পুলিশ
কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে পুলিশ এমনটাই জানিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে জুট মিল চত্বরে উত্তেজনা ছড়িয়েছে।