ছাদ ভেঙে পড়ার ঘটনায় ৭ জন লোকো শেড কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত তুলনামূলকভাবে কম হলেও, সকলকেই দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হঠাৎ ছাদ ভেঙে পড়ায় লোকো শেড চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজে হাত লাগান অন্যান্য রেলকর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি কী কারণে আচমকা কাঠের ছাদ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় রেলকর্মীদের নিরাপত্তা এবং ঐতিহ্যবাহী লোকো শেডের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।