পানিহাটি: রবিবার পানিহাটি লোক সংস্কৃতি ভবনে ডঃ অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘স্মরণে অভয়া’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর হাত ধরে এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ‘অভয়া দেবনাথ মেমোরিয়াল ট্রাস্ট’ নামে একটি সংস্থার। অনুষ্ঠানে অভয়া দেবনাথের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পাশাপাশি অনুষ্ঠানে অভয়ার জন্য ন্যায়বিচারের দাবিও উঠে আসে। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে এবং ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে ট্রাস্টের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।