রাজগঞ্জে ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে তিরঙ্গা যাত্রা



 রাজগঞ্জ: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার, ১৩ আগস্ট রাজগঞ্জ পলিটেকনিক কলেজের উদ্যোগে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকা হাতে কলেজের পড়ুয়া ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই যাত্রায় অংশ নেয়।
প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে এই তিরঙ্গা যাত্রা। দেশাত্মবোধের বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ কাজল সিংহ, রাজগঞ্জের বিডিও, রাজগঞ্জ থানার আইসি, বেলাকোবা রেঞ্জ অফিসার-সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
জাতীয় পতাকা হাতে পড়ুয়াদের এই পদযাত্রায় এলাকায় দেশাত্মবোধের আবহ তৈরি হয়।