বিএসএফের ত্রিরঙ্গা সাইকেল র‍্যালি, স্বাধীনতা দিবসের আগে দেশাত্মবোধের বার্তা

মুর্শিদাবাদ: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধের বার্তা দিতে ত্রিরঙ্গা সাইকেল র‍্যালির আয়োজন করল বিএসএফ। শুক্রবার রওশনবাগ হেড কোয়ার্টারের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে বিএসএফের একাধিক ব্যাটেলিয়নের জওয়ানরা অংশ নেন।
জাতীয় পতাকা হাতে সাইকেলে চেপে র‍্যালিতে সামিল হন জওয়ানরা। রওশনবাগ বিএসএফ ক্যাম্প থেকে র‍্যালিটি শুরু হয়ে মোতিঝিল গেট হয়ে ফের রওশনবাগ ক্যাম্পে এসে শেষ হয়।
স্বাধীনতা দিবসের আগে বিএসএফের এই কর্মসূচিকে ঘিরে জওয়ানদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জাতীয় পতাকার মর্যাদা ও দেশের প্রতি ভালোবাসার বার্তা দিতেই এই র‍্যালির আয়োজন বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।