রাজগঞ্জ: রাজগঞ্জ উত্তর মণ্ডল বিজেপি মাইনরিটি মোর্চার নতুন ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এক সাংবাদিক বৈঠকে কমিটির সভাপতি আনোয়ার হোসেন নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন এমডি কাবুল, রহমান আলী, মজিবুল এমডি ও আজিরুল হক। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জয়নুল হক সরকার, শাহিদুল এমডি ও এমডি বৈরাস। সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন, রোহিদার রহমান ও জিয়ারুল হক। কোষাধ্যক্ষ করা হয়েছে হোসেন আলীকে। অফিস সেক্রেটারির দায়িত্বে রয়েছেন আসান আলী এবং অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন এমারউদ্দিন এমডি। আইটি সেলের দায়িত্বে রয়েছেন স্মাইল এমডি। এছাড়াও কমিটিতে রয়েছেন অন্যান্য সদস্যরা।
সাংবাদিক বৈঠকে সভাপতি আনিসুর রহমান জানান, এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই নতুন কমিটি কাজ করবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং পানীয় জলের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, এলাকার মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুই সমস্যা সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করাই নতুন কমিটির মূল লক্ষ্য।