লাটাগুড়ি বনাঞ্চলে ভেঙে পড়ল বিশাল গাছ, জাতীয় সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লাটাগুড়ি: বুধবার সকালে লাটাগুড়ি বনাঞ্চল ও গরুমারা অভয়ারণ্যের মাঝামাঝি এলাকায় একটি বিশাল গাছ ভেঙে পড়ায় লাটাগুড়ি–বাতাবারি জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন, চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর ও চালসা ট্রাফিক গার্ডের পুলিশ। প্রায় আধঘণ্টার চেষ্টায় গাছ কেটে সরিয়ে রাস্তা পরিষ্কার করা হলে স্বাভাবিক হয় যান চলাচল।