স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার প্রাপ্য অর্থ জমা পড়েছে কি না তা দেখতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করেন ওই মহিলা। সেই সময় তাঁর অ্যাকাউন্টে প্রায় ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকার ব্যালেন্স দেখায়। বিপুল অঙ্কের এই অর্থের পরিমাণ দেখে প্রথমে তিনি হতবাক হয়ে পড়েন। পরে বিষয়টি জানাজানি হতেই এলাকাজুড়ে কৌতূহল ও জল্পনা শুরু হয়।
খবর পেয়ে পুলিশও ওই মহিলার বাড়িতে পৌঁছয়। কীভাবে একটি সাধারণ সঞ্চয়ী অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ অর্থের ব্যালেন্স দেখা গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু হয়েছে। ব্যাঙ্কের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।