জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের ডেঙ্গুয়াঝাড় এলাকায় একটি অজগর সাপ জালের মধ্যে আটকে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সাপটিকে দেখতে পেয়ে খবর দেন পরিবেশপ্রেমী অঙ্কুর দাসকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি উদ্ধার অভিযান শুরু করেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর নিরাপদে সাপটিকে জাল থেকে মুক্ত করা হয়। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ৬ থেকে ৮ ফুট বলে জানা গিয়েছে।
উদ্ধারের পর সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরিবেশপ্রেমী অঙ্কুর দাস জানান, বর্ষার সময় খাদ্যের সন্ধানে বা আশ্রয়ের খোঁজে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে। তাই এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বন দপ্তর বা অভিজ্ঞ উদ্ধারকারীদের খবর দেওয়ার পরামর্শ দেন তিনি।