স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তাঁকে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতে দেখা যেত বলে বাসিন্দাদের দাবি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাড়ি ট্র্যাফিক পুলিশের কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।