পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে চোলাই মদ তৈরির দুটি সেটআপ, অ্যালুমিনিয়ামের হাঁড়ি, ফ্ল্যানেল, বাখর (খামির) এবং প্রায় ৫০ লিটার প্রস্তুত চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও মাটির নিচে লুকিয়ে রাখা প্রায় ১,০০০ লিটার ফারমেন্টেড দ্রব্য উদ্ধার করে ঘটনাস্থলেই নষ্ট করা হয়।
এই ঘটনায় বেঙ্গল এক্সসাইজ আইনে মামলা রুজু করেছে পুলিশ। অবৈধ মদ প্রস্তুত ও বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।