ধৃত রাজু দাসের বিরুদ্ধে মারধর, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় নাম জড়ানোর পর থেকেই এলাকা ছাড়া রয়েছেন তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস।
পুলিশ সূত্রে খবর, কৃষ্ণ দাস গা ঢাকা দেওয়ার পর তাঁর ঘনিষ্ঠ সহযোগী রাজু দাসও আত্মগোপনে চলে যায়। দীর্ঘ তল্লাশির পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
রাজু দাসের গ্রেফতারির পর তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশের একাংশের মতে, এই গ্রেফতারি পলাতক কৃষ্ণ দাসের নাগাল পাওয়ার ক্ষেত্রে বড় সূত্র হয়ে উঠতে পারে। ফলে কৃষ্ণ দাসের গ্রেফতার এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।