ভাইরাল হওয়া ছবিতে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের ইংরেজি পোর্টালের আদলে খবর প্রকাশিত হয়েছে বলে দেখা যায়। এরপরই শুরু হয় জোর চর্চা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা জল্পনা। কেউ দাবি করেন, শুধু মদ নয়, মাছ-মাংস নিয়েও কড়াকড়ি আসতে পারে।
তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে Press Information Bureau (PIB)। সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ করার বিষয়ে কোনও আলোচনা, পরিকল্পনা বা ঘোষণা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীও এ ধরনের কোনও মন্তব্য করেননি।
PIB আরও জানিয়েছে, ভাইরাল হওয়া ছবিটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র সাহায্যে তৈরি করা হয়েছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের পোস্ট ছড়ানো হচ্ছে বলে দাবি সংস্থার।
ভুয়ো খবর বা বিভ্রান্তিকর পোস্ট নজরে এলে PIB-র ফ্যাক্ট চেক টিমের কাছে অভিযোগ জানানোর আবেদনও করা হয়েছে। অভিযোগ জানানো যাবে actcheck@pib.gov.in ইমেলে বা +91 8799711259