ঘটনার পর কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফে প্রাচীরটি মেরামতের কাজ শুরু হয়নি বলে অভিযোগ। ফলে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
এই প্রসঙ্গে স্কুলের সেক্রেটারি প্রসেনজিৎ দে জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। আপাতত একটি টিম পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, স্থায়ী মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তিনি জানান।