টিকিট মিলল, কিন্তু ভাড়া শূন্য! সরকারি বাসে বিনামূল্যে যাত্রা করে চমকে গেলেন যাত্রী


রাজগঞ্জ: শিলিগুড়ি-জলপাইগুড়ি রুটে সরকারি বাসে যাত্রা করতে গিয়ে এক অভিনব অভিজ্ঞতার সাক্ষী হলেন এক যাত্রী। বাসের টিকিট পেলেও তাঁর কাছ থেকে কোনও ভাড়া নেওয়া হয়নি। 

টিকিটে ভাড়ার ঘরে লেখা ছিল ‘০’ টাকা। প্রথমবার এই পরিষেবায় যাত্রা করে বিষয়টি স্মরণীয় করে রাখতে সেলফিও তুলেছেন ওই যাত্রী। ঘটনাটি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে অন্যান্য যাত্রীদের মধ্যেও।