স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীও আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার প্রতিবাদ করা হলে উত্তেজিত হয়ে ওঠেন প্রশান্ত বর্মন। স্থানীয়দের উদ্দেশে হুমকি দেওয়ার পাশাপাশি পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। পরে ইকোপার্ক থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।