দূষণমুক্ত রাখার বার্তা দিয়ে ডেঙ্গু দিবস পালন মাঝিয়ালিতে

 রাজগঞ্জ: বিশ্ব ডেঙ্গু দিবস উপলক্ষে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাল বিজেপির পঞ্চায়েত সদস্যরা। বিজেপির পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতা সুগ্রীব রায়, প্রসেনজিত রায় সহ অন্যান্য সদস্যদের উদ্যোগে এলাকার বিভিন্ন জঙ্গল ও আগাছা পরিষ্কার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ দূষণমুক্ত রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তাও দেওয়া হয়।
এদিন সুগ্রীব রায় অভিযোগ করে বলেন, গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব এলাকাকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখা হলেও সেই কাজ সঠিকভাবে করা হচ্ছে না। তাই বিজেপির পঞ্চায়েত সদস্যরাই উদ্যোগ নিয়ে এই কর্মসূচি পালন করেছেন। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন আগে মশা মারার যন্ত্র কেনা হলেও এখনও পর্যন্ত তা এলাকায় ব্যবহার করা হয়নি। ফলে এলাকায় মশা-মাছির উপদ্রব ক্রমশ বেড়ে চলেছে বলে অভিযোগ তাঁর।