অভিযোগ, ২০২১ সালের ভোট পরবর্তী অশান্তির সময় ভান্ডারিগছ এলাকায় বাড়িছাড়া কয়েকজন বিজেপি কর্মীকে আশ্রয় দিতে গেলে হামলার মুখে পড়েন জলপাইগুড়ির সাংসদ ডা. জয়ন্ত রায়, সাহুডাঙ্গির গোপাল রায়-সহ একাধিক বিজেপি কর্মী ও সমর্থক। সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলেও অভিযোগ ওঠে।
দীর্ঘদিন পর ওই রাজনৈতিক হিংসার মামলাতেই বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।