তিনি বলেন, “ছেলের স্মৃতিকে ধরে রাখতেই এই সংবর্ধনার আয়োজন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও আমার ছোট ছেলের বন্ধুদের ধন্যবাদ, তাঁরা সবসময় পাশে থাকেন। যতদিন সম্ভব, প্রতি বছরই অন্যভাবে এই দিনটি পালন করার চেষ্টা করব।”
প্রয়াত প্রিয়ম ভৌমিকের স্মৃতিতে বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র প্রিয়জিতকে সংবর্ধনা
Belakoba:বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ছাত্র প্রিয়জিৎকে সংবর্ধনা জানানো হল স্বর্গীয় প্রিয়ম ভৌমিকের স্মৃতির উদ্দেশ্যে। প্রতি বছরের মতো এবছরও এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন প্রিয়মের বাবা অমলেন্দু ভৌমিক।