ব্যারাকপুর: অসাধারণ সাফল্যে গোটা বাংলাকে গর্বিত করল ব্যারাকপুরের মেধাবী ছাত্রী অনুষ্কা ঘোষ। আইএসসি পরীক্ষায় ৪০০-তে ৪০০ নম্বর পেয়ে সারা দেশে প্রথম স্থান অধিকার করে নজির গড়েছে সে। এই কৃতিত্বে উজ্জ্বল হয়েছে ব্যারাকপুর তথা রাজ্যের নাম।
পড়াশোনার পাশাপাশি অনুষ্কার রয়েছে বহুমুখী প্রতিভা। গল্প লেখা থেকে সিনেমার প্রতি গভীর আগ্রহ—সব ক্ষেত্রেই সে সমান পারদর্শী। তার এই অসামান্য সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক Raj Chakraborty।
অনুষ্কার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুল এবং এলাকাজুড়ে। তার অধ্যবসায়, নিয়মিত পরিশ্রম এবং একাগ্রতাই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা। ভবিষ্যতের জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।