সূত্রের খবর, রাত পর্যন্ত চলা অভিযানে উদ্ধার হয় ৩৭৫টি গুরুত্বপূর্ণ ফাইল। সোমবার আরও নথি উদ্ধার হওয়ায় মোট উদ্ধার হওয়া ফাইলের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০। নিখোঁজ নথিগুলির অধিকাংশই ২০২১ থেকে ২০২৪ সালের জমি মিউটেশন সংক্রান্ত বলে জানা গিয়েছে।
এই ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকারি দপ্তর থেকে এত বিপুল সংখ্যক গুরুত্বপূর্ণ নথি কীভাবে উধাও হল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তদন্তে আরও বড় তথ্য সামনে আসতে পারে বলেও মনে করছে তদন্তকারী মহল।