অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার আনিসুর রহমান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূপেন্দ্র নাথ রায়, জলপাইগুড়ি পিডি উইমেন কলেজের অধ্যাপক অভিষেক বর্মণ প্রামাণিক, এম ডি ইদ্রিস আলম-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পরিবেশ রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, বিশ্ব উষ্ণায়ন, ঋতু পরিবর্তনের কুপ্রভাব এবং বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
সংস্থার কর্ণধার আনিসুর রহমান জানান, ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি বের করা হয়। প্ল্যাকার্ডের মাধ্যমে প্লাস্টিক বর্জন ও দূষণমুক্ত পরিবেশ গড়ার বার্তা দেওয়া হয়। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রাজগঞ্জ বাজার পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়।