রাজগঞ্জ: আবারো হাতির হামলায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের উত্তর মান্তাদারি এলাকায়।
বন দপ্তর সূত্রে জানা গেছে, জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গিয়েছিলেন একদল মানুষ। সেই সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন রেনুকা বালা রায় (৫৬)। পরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা এবং ভোরের আলো থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, মোট দশজনের একটি দল জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। তাদের মধ্যে একজন নিখোজ ছিল ।দুপুর প্রায় ২:৫০ নাগাদ বন দপ্তর ঘটনাটির খবর পায় এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়।
এই খবর পেয়ে পরিবারকে সমবেদনা জানাতে
রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মন। পরিবারের পাশে থাকা র আশ্বাস দিয়েছেন তিনি । তিনি আরো জানান আপনজন হারানোর বেদনা। আর সেই কারণেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই পরিবারকে সমবেদনা জানাতে জান তিনি।
বর্তমানে এলাকায় বনকর্মীদের টহলদারি জোরদার করা হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও কিছু মানুষ ঝুঁকি নিয়ে জঙ্গলে প্রবেশ করছেন, যার ফলেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানানো হয়েছে।