Jalpaiguri: রাজ্যজুড়ে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। প্রখর রোদ ও তীব্র গরমের মধ্যেই দিনভর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এই পরিস্থিতিতে শরীর সুস্থ রাখতে সঠিক পোশাক নির্বাচন অত্যন্ত জরুরি বলে জানালেন বিশেষজ্ঞরা। জলপাইগুড়ির বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান ডা. সন্দীপন ঝম্পটি জানান, গরমে সাদা, হালকা নীল, বেজ বা হালকা সবুজের মতো হালকা রঙের পোশাক পরা ভালো, কারণ এগুলো রোদের তাপ কম শোষণ করে। টাইট পোশাকের বদলে ঢিলেঢালা সুতি বা লিনেন কাপড় পরলে শরীর ঠান্ডা থাকে এবং ঘাম দ্রুত শুকিয়ে যায়।