শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া ১৮/৭৩ নম্বর বুথে সন্ধ্যা ৭টা পর্যন্তও প্রায় ১০০-র বেশি ভোটার লাইনে দাঁড়িয়ে ছিলেন। এত রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার এই ছবি নজর কেড়েছে অনেকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুথে মোতায়েন ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী।
একজন ভোটার বাপি রায় জানান, “ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে। তবে এবার ভোটারের সংখ্যা অনেক বেশি, কারণ অনেক শ্রমিক বাইরে থেকে ফিরে এসেছে। এসআইআর হওয়ার পর সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চাইছে। তাই এত লম্বা লাইন। যত রাতই হোক, ভোট দিয়ে তবেই বাড়ি ফিরব।”
এই চিত্র থেকেই স্পষ্ট, গণতন্ত্রের উৎসবে অংশ নিতে রাজগঞ্জের ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।