বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই দফাতেই ভোট রয়েছে নন্দীগ্রামে। তার আগের দিন শেষ মুহূর্তের প্রচারকে ঘিরেই তৈরি হয় উত্তেজনা।
ঘটনাটি ঘটেছে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৩৭ নম্বর বুথে। জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী Pabitra Kar-এর সমর্থনে ওই এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, একই সময় বিজেপি নেতা Suvendu Adhikari-র সমর্থকরাও সেখানে প্রচারে যান।
দু’পক্ষের প্রচার কর্মসূচি মুখোমুখি হয়ে পড়তেই শুরু হয় তীব্র বচসা। মুহূর্তের মধ্যেই সেই বচসা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এবং একাধিক মোটরবাইক ভাঙচুর করা হয়। এমনকি একটি বাইক পুকুরে ফেলে দেওয়ার ঘটনাও সামনে এসেছে।
ঘটনার পরেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকা জুড়ে টহলদারি বাড়ানো হয়েছে।