রাজগঞ্জে তৃণমূলের জনসভা, স্বপ্না বর্মণের জয়ে আত্মবিশ্বাসী সুনীল সরকার

রাজগঞ্জ:রাজগঞ্জে নির্বাচনী জনসভায় এসে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য সুনীল সরকার। তিনি বলেন, যুবসাথী, কন্যাশ্রী ও লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্পের মাধ্যমে রাজ্যে উন্নয়ন হয়েছে এবং তার সুফল পেয়েছেন সাধারণ মানুষ।
সুনীল রায়ের দাবি, এই উন্নয়নের ভিত্তিতেই রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ প্রায় ২০ হাজার ভোটে জয়ী হবেন। পাশাপাশি তাঁর দাবি, এবারের নির্বাচনে রাজ্যজুড়ে প্রায় ২৩০টি আসন পাবে তৃণমূল কংগ্রেস।
এদিন রাজগঞ্জে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন দলের যুবনেত্রী সাওনি ঘোষ। তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন।