শিলিগুড়ির গর্ব! আইএসসি-তে ১০০% নম্বর পেয়ে সর্বভারতীয় প্রথম রাশি চৌবে, সংবর্ধনা জানাল পুরনিগম

শিলিগুড়ি: অসাধারণ সাফল্যে শহরের নাম উজ্জ্বল করল ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশি চৌবে। আইএসসি পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছে সে। এই কৃতিত্বে গর্বিত শিলিগুড়ি পুরনিগম।
এদিন শিলিগুড়ির মেয়রের উদ্যোগে রাশিকে সংবর্ধনা জানানো হয়। ফুল, উত্তরীয় ও স্মারক দিয়ে তাকে সম্মানিত করা হয়। মেয়র তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন এবং বলেন, রাশির এই সাফল্য শহরের অন্যান্য পড়ুয়াদের অনুপ্রেরণা জোগাবে।
রাশির এই সাফল্যে খুশির হাওয়া তার পরিবার, স্কুল এবং গোটা এলাকাজুড়ে। তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানিয়েছেন পরিবার-পরিজন।