সকাল সকাল ভোট দিলেন স্বপ্না বর্মন, প্রথম ভোটার হিসেবে নজর

জলপাইগুড়ি: সকাল সকাল ভোট দিয়ে দিন শুরু করলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মন। বাড়ির সামনে অবস্থিত পাতকাটা ঘোষপাড়া বিএফপি স্কুলের ১৮/১৯৭ নম্বর বুথে পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দেন তিনি।
এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না বর্মন এদিন মাকে সঙ্গে নিয়েই বুথে পৌঁছন। সকাল সকাল ভোট দিয়ে তিনি ওই বুথের প্রথম ভোটার হিসেবে নজর কাড়েন। জানা গেছে, ওই বুথে মোট ৭২০ জন ভোটার রয়েছেন।
মা, দাদা-সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ভোট দেন তৃণমূল প্রার্থী। “সোনার মেয়ে” হিসেবে পরিচিত স্বপ্না বর্মনের এই ভোটদানের মুহূর্ত ঘিরে এলাকায় উৎসাহও চোখে পড়ে।