বাগডোগরা বিমানবন্দরে বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী Narendra Modi-র

রাজগঞ্জ: শিলিগুড়িতে জনসভা শেষে দিল্লি ফেরার পথে Narendra Modi বাগডোগরা বিমানবন্দরে বিজেপি কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন। প্রায় দশ মিনিট ধরে এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন তিনি।
পরে সেই মুহূর্তের কিছু ছবি নিজের ফেসবুকেও শেয়ার করেন প্রধানমন্ত্রী। ছবিতে রাজগঞ্জের ছয়জন বিজেপি কর্মীকে দেখা যায়। এছাড়াও ফুলবাড়ী, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি এবং কুচবিহারের কয়েকজন বিজেপি কর্মী উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে বিজেপির উত্তর মন্ডল সভাপতি Arjun Mondal বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ আমাদের কাছে জীবনের সেরা প্রাপ্তি। তাঁর সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”