কোচবিহারে মোদির সভা, খারাপ আবহাওয়ায় বদলাতে পারে প্রধানমন্ত্রীর যাত্রাপথ



উত্তরবাংলা ডিজিটাল ডেস্ক: কোচবিহারে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী Narendra Modi। কোচবিহারের রাসমেলা ময়দানে ‘বিজয় সংকল্প’ সভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।








 তবে সকাল থেকেই কোচবিহার ও সংলগ্ন এলাকায় আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীর যাত্রাপথ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রের খবর, হাসিমারা এয়ারবেসে নেমে সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহার এয়ারপোর্টে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকলে হাসিমারা থেকেই সড়কপথে চিলাপাতা জঙ্গল হয়ে কোচবিহারে আসতে পারেন তিনি।






এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসিমারা-কোচবিহারগামী রাস্তা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। 








চিলাপাতা জঙ্গল সংলগ্ন এলাকায় পুলিশ ও বনদফতরের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। গোটা এলাকায় স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর ব্যবহার করে চলছে কড়া নজরদারি।
আরও পড়ুন: লোড হচ্ছে...