রাজগঞ্জে স্বপ্নার প্রার্থী হওয়া অনিশ্চিত, প্রস্তুত Khageswar Roy

রাজগঞ্জ: এনওসি হাতে না পাওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী Swapna Barman। ফলে স্বপ্নার প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা জিইয়ে রইল।







সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু নির্বাচন কমিশনের এনওসি হাতে না পাওয়ায় মনোনয়ন জমা দেওয়া সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। তাই আগামীকাল তিনি মনোনয়নপত্র জমা দিতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে ঘোর সংশয়।





এদিকে, রাজগঞ্জের বিদায়ী বিধায়ক Khageswar Roy মনোনয়নপত্রের ফর্ম তুলেছেন বলে খবর। এমনকি আইনজীবীদের কাছে মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও তৈরি করতে দিয়েছেন তিনি।
অন্যদিকে, স্বপ্না বর্মন আপাতত নিজের প্রচারও বন্ধ রেখেছেন। শনিবার রাত পর্যন্ত তিনি এনওসি হাতে পাননি বলে সূত্রের খবর। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছ থেকে এনওসি না পেলে বিকল্প প্রার্থী হিসেবে খগেশ্বর রায়কে সামনে আনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তবে এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি।
আরও পড়ুন: লোড হচ্ছে...