রাজ্যসভায় প্রথমবার পা রাখার এই বিশেষ মুহূর্তে পরিবারের সদস্যদেরও সঙ্গে রাখেন অভিনেত্রী। এদিন সংসদ ভবনে উপস্থিত ছিলেন তাঁর বাবা অভিনেতা Ranjit Mallick, মা দীপা মল্লিক, স্বামী Nispal Singh Rane, ছেলে কবীর এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
এদিকে কোয়েলের শপথ গ্রহণের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, শপথ নেওয়ার সময় নিজের নাম হিসেবে ‘রুক্মিণী মল্লিক’ উচ্চারণ করেন তিনি। ফলে অনেকের মনেই প্রশ্ন ওঠে—যেখানে গোটা বাংলা তাঁকে কোয়েল মল্লিক নামেই চেনে, সেখানে শপথে কেন রুক্মিণী নাম ব্যবহার করলেন?
জানা গিয়েছে, ‘রুক্মিণী’ই অভিনেত্রীর আসল নাম এবং স্কুল ও সরকারি সমস্ত নথিতে তাঁর নাম রুক্মিণী মল্লিক হিসেবেই রয়েছে। অভিনয় জীবনের শুরুতে পরিচালক Haranath Chakraborty তাঁর ছবিতে নায়িকার নাম হিসেবে ‘কোয়েল’ ব্যবহার করেন। পারিবারিকভাবে পরিচিত হওয়ায় তিনি অভিনেত্রীকে এই নামেই চিনতেন। সেই থেকেই ‘কোয়েল মল্লিক’ নামেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
তবে সরকারি নথিতে আসল নাম ‘রুক্মিণী’ থাকায় রাজ্যসভায় শপথ গ্রহণের সময় সেই নামই ব্যবহার করতে হয়েছে।
শপথ নেওয়ার পর রাজ্যসভা থেকে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। নতুন দায়িত্বের জন্য বিভিন্ন মহল থেকে শুভেচ্ছাও জানানো হয়েছে তাঁকে।