কালিয়াগঞ্জে বাস দুর্ঘটনা: রেষারেষির জেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত বহু যাত্রী




কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মধ্যে রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল। জানা গেছে, রাস্তায় পাশাপাশি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়।ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ রাজ্য সড়কের রায়পাড়া মোড় এলাকায়।
দুর্ঘটনার সময় বাসে থাকা বহু যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
এদিকে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বও।
যদিও এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।