পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের মাত্র চার দিন আগে বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা Indian Political Action Committee (I-PAC)। সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত পশ্চিমবঙ্গে তাদের যাবতীয় কাজ বন্ধ রাখা হচ্ছে এবং কর্মীদের ২০ দিনের জন্য ছুটিতে পাঠানো হচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সংস্থার কর্মীদের ইমেলের মাধ্যমে এই নির্দেশ পাঠানো হয়েছে। সেখানে নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সাময়িকভাবে কাজ স্থগিত রাখার কথা বলা হয়েছে।
ইমেলে আরও জানানো হয়েছে, কর্মীদের আগামী ২০ দিনের জন্য ছুটিতে পাঠানো হচ্ছে এবং ১১ মে-র পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ভোটের ঠিক আগে এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু করেছে। অনেকের মতে, নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের জন্য এটি বড় ধাক্কা হতে পারে।