এদিন বউঠাকুরানী সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে ভোটগ্রহণ কেন্দ্রগুলির পরিকাঠামো খতিয়ে দেখা হয়। ভোটের দিন যাতে কোনও ধরনের সমস্যা না হয়, তার জন্য আগেভাগেই সমস্ত ব্যবস্থা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন।
কোথায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে, কীভাবে নজরদারি চালানো হবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন করতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন—সেসব বিষয়ও খতিয়ে দেখেন আধিকারিকরা।
এছাড়াও যে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলির উপর বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। বুথগুলিতে নিরাপত্তা ও পর্যবেক্ষণ বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।