হলদিয়ায় ভোটের মধ্যেই চাঞ্চল্য — জাতীয় সড়কের ধারে যুবকের দেহ উদ্ধার

হলদিয়া:ভোট কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুরের হলদিয়া-র বজ্রলালচকে ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে রাস্তার ধারে দেহটি পড়ে থাকতে দেখে পথচলতি মানুষজন প্রথমে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঘটনাটি খুন নাকি দুর্ঘটনা—তা এখনও স্পষ্ট নয়। তবে দেহে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী দল।
ভোটের আবহে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, শুরু হয়েছে তদন্ত।