হঠাৎ অসুস্থ সঙ্গীত কিংবদন্তি Asha Bhosle, মুম্বই হাসপাতালে


মুম্বই
: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী Asha Bhosle। শনিবার মুম্বইয়ের Breach Candy Hospital-এ তাঁকে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ৯২ বছরের এই কিংবদন্তি শিল্পীর হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক Pratit Samdani জানান, শনিবার তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপরই জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে, আশা ভোঁসলের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর নাতনি Zanai Bhosle। তবে পরিবার সূত্রে কার্ডিয়াক অ্যারেস্টের বিষয়টি নিশ্চিত করা হয়নি। জানাই জানান, তাঁর ঠাকুমার বুকে সংক্রমণ হয়েছে, সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সকলের কাছে আবেদন করেছেন তিনি।


বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন আশা ভোঁসলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেই পরবর্তী আপডেট জানানো হবে।