রাজগঞ্জে সিপিএম-বিজেপি ছেড়ে ৪০ জনের তৃণমূলে যোগদান, নেতৃত্বে সুখানি অঞ্চলের তৃণমূল নেতৃত্ব

রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক দেখা গেল। শনিবার সুখানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি Izrail Haque, প্রধান Parimal Roy, যুব সভাপতি Farzana Ali এবং Rafiqul Islam-এর হাত ধরে চাওয়াইডাঙ্গি বুথ এলাকা থেকে প্রায় ৪০ জন সিপিএম ও বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।






দলীয় সূত্রে জানা গিয়েছে, নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল নেতৃত্ব তাঁদের দলে স্বাগত জানান। আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থেকে কাজ করার বার্তাও দেওয়া হয় দলীয় নেতৃত্বের পক্ষ থেকে।