মিটিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি এক গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজ ওই গৃহবধূর নাম লিপিকা রায় (২৭)।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ‘মিটিংয়ে যাচ্ছি’ বলে বাড়ি থেকে বের হন তিনি। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। এদিকে তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
ঘটনায় উদ্বেগে রয়েছে পরিবার। নিখোঁজ গৃহবধূর স্বামী ও দুই ছোট সন্তান তাঁর দ্রুত খোঁজ পাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। পরিবারের দাবি, কেউ যদি লিপিকা রায়ের কোনও