মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত নির্দেশ দেয়, এদিন বিকেল ৫টার মধ্যে রেল কর্তৃপক্ষের কাছে ইমেলের মাধ্যমে নিজের ভুল স্বীকার করে ক্ষমাপত্র পাঠাতে হবে স্বপ্নাকে। আদালতের নির্দেশ অনুযায়ী তিনি রেলকে ইমেল করে ক্ষমা চেয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।
উল্লেখ্য, ২০১৮ সালের Asian Games 2018-এ হেপ্টাথলনে সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন Swapna Barman। সেই কৃতিত্বের জন্য তিনি Arjuna Award-এ ভূষিত হন। খেলোয়াড় হিসেবে তাঁর এই সাফল্যের ভিত্তিতেই ২০২০ সালে রেলে চাকরি পান তিনি। ওই বছরের ৭ জানুয়ারি Northeast Frontier Railway-এর Alipurduar ডিভিশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেক্টর পদে যোগ দেন।
কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিধিনিষেধ রয়েছে। অভিযোগ, সেই নিয়ম ভেঙেই গত ২৭ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসে যোগ দেন স্বপ্না বর্মন এবং একটি সাংবাদিক বৈঠকেও বক্তব্য রাখেন। এরপরই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে রেল কর্তৃপক্ষ। গত ৯ মার্চ তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিভাগীয় তদন্ত শুরু করা হয়।
এই পরিস্থিতিতে গত ১৬ মার্চ রেলের চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি। তবে এখনও পর্যন্ত তাঁকে অব্যাহতি দেওয়া হয়নি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার Rajganj বিধানসভা কেন্দ্র থেকে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। ফলে চাকরি থেকে অব্যাহতি না-পেলে কীভাবে তিনি নির্বাচনে লড়বেন, তা নিয়েই জটিলতা তৈরি হয়েছে।
স্বপ্না বর্মনের আইনজীবী নিলয় চক্রবর্তী জানান, আদালত জানিয়েছে— স্বপ্না বর্মন নিজের ভুল স্বীকার করলে রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারে। সেই অনুযায়ী তিনি ইতিমধ্যেই ইমেলের মাধ্যমে রেলের কাছে ক্ষমা চেয়েছেন।
অন্যদিকে রেলের পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার আদালতে জানান, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বপ্না বর্মনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। তিনি যদি চাকরি থেকে অব্যাহতি চান, তবে চাকরিরত অবস্থায় যে পেনশনসহ অন্যান্য সুবিধা পাওয়ার কথা ছিল, সেগুলি দাবি করতে পারবেন না।