Chandigarh ও Ahmedabad-এ জাতীয় ডেফ ক্রীড়ায় অংশ নিচ্ছেন জলপাইগুড়ির তিন খেলোয়াড়


জলপাইগুড়ি : জেলার ক্রীড়াজগতে গর্বের মুহূর্ত। জাতীয় ডেফ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন জলপাইগুড়ির তিন প্রতিভাবান খেলোয়াড়। ব্যাডমিন্টনে প্রত্যুষ ও নয়ন কুমার এবং অ্যাথলেটিক্সে প্রশান্ত হালদার জাতীয় মঞ্চে জেলার প্রতিনিধিত্ব করবেন।









জানা গিয়েছে, ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে Chandigarh-এ এবং অ্যাথলেটিক্সের আসর বসবে Ahmedabad-এ। আগামী ১৮ মার্চ খেলোয়াড়দের দল ট্রেনে রওনা দেবে। ২০ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা।

দলের ব্যাডমিন্টন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অভিষেক বসু। পাশাপাশি অ্যাথলিট বিভাগে অংশ নেবেন সুকান্ত হালদার। সমগ্র দলটি West Bengal Sports Association of the Deaf-এর অধীনে রাজ্যের প্রতিনিধিত্ব করছে।

খেলোয়াড়দের পরিবার ও জেলার ক্রীড়ামহলে উৎসাহ ও আশাবাদ তুঙ্গে। সকলেই মনে করছেন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের জোরে জাতীয় মঞ্চে সাফল্য ছিনিয়ে এনে জেলার নাম উজ্জ্বল করবেন তাঁরা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন